শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত

বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

২৪ ঘণ্টা ওয়াই-ফাই রাউটার চালিয়ে রাখলে কত বিদ্যুৎ খরচ হয়?

বুধবার (৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যাবাসন একটি আইনি বিষয়। আমরা আগেও বলেছি এক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষৎমুখী সম্পর্ক চাই এবং এর ভিত্তিতেই আলোচনা এগিয়ে যাচ্ছে।