পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল, মুহূর্তেই ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে তার বিকৃত ভিডিও প্রকাশের ঘটনা আলোচনায় আসে। ভিডিওটি ঘিরে তৈরি হয় নানা প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি নিজেও ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ওই টিভি চ্যানেলকে। সেইসঙ্গে একটি ভিডিও তৈরি করে নেটিজেনদের আসল ভিডিও চেনার উপায়ও জানিয়েছেন।

সেই বিকৃত ভিডিও নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখনই নতুন একটি ভিডিও প্রকাশ করলেন এই অভিনেত্রী। এবারের ভিডিওতে অবশ্য অন্য এক রূপে দেখা গেছে পরীমনিকে। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে হাজির হয়েছেন তিনি। তার এই সাজ ও উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

নতুন ভিডিওটি প্রকাশের পরপরই অভিনেত্রীর ফেসবুক পেজে লাইক, শেয়ার ও মন্তব্যের সংখ্যা বাড়তে থাকে।

রোববার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক…’।

দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে তার এই বার্তা ও দেবীরূপের উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। ভিডিওটি প্রকাশের পর অনেকেই তাঁর সাজের প্রশংসা করে মন্তব্য করছেন।

মন্তব্যের ঘরে অভিনেত্রী হৈমন্তী হৈম লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপনাকে।’ একজন লিখেছেন, ‘এককথায় দারুণ!’

অন্য একজনের মন্তব্য, ‘দেবীর মতো লাগছে।’ কেউ আবার লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক, শুভ দুর্গাপূজা।’

এ ছাড়া অনেক ভক্ত পরীমনির সাজ ও অভিব্যক্তির প্রশংসা করেছেন। কেউ তার হাসির কথা উল্লেখ করেছেন, আবার কেউ এই রূপে আরও ছবি ও ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

এদিকে সম্প্রতি ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন পরীমনি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব। তবে অনলাইন চলচ্চিত্রটির গল্প ও পরীমনির চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।